নিরাপত্তায় এসআরবির ৮ টহল দল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-১৩। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকছে ৬টি মোবাইল টহল ও

2026-10-28T17:50:43+00:00
2026-10-28T17:51:38+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
নিরাপত্তায় এসআরবির ৮ টহল দল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৫:৫১ পিএম
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়ো মাঠে সংবাদ সম্মেলনে এসআরবি-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-১৩। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকছে ৬টি মোবাইল টহল ও ২টি স্ট্রাইকিং রিজার্ভ দল। পাশাপাশি ব্যবহার করা হবে ড্রোন, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও বডি ওর্ন ক্যামেরা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়ো মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, এসআরবি-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টি মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, নির্বাচনী এলাকার নিরাপত্তায় গত ২৫ অক্টোবর থেকে তাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি।

এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, সন্দেহজনক বস্তু শনাক্তে ডগ স্কোয়াড এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত থাকবে। দায়িত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যবহার করা হবে বডি ওর্ন ক্যামেরা। পাশাপাশি চালু করা হয়েছে অপারেশনস কন্ট্রোল রুম।

এসআরবি-১৩-এর পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ এবং গুজব ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বাহিনীটি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ঠাকুরগাঁও-১  উপনির্বাচন  এসআরবি  টহল দল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: