আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতা মিন্টু গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি।বুধবার (২৮

2026-10-28T17:34:43+00:00
2026-10-28T17:34:43+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতা মিন্টু গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম 
মিন্টু সেরনিয়াবাত। ছবি : সংগৃহীত
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি।

বুধবার (২৮ অক্টোর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ ওঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   আগৈলঝাড়া  ছাত্রলীগ নেতা  মিন্টু গ্রেফতার  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: