প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম
মো. নাসিরউদ্দিন ওরফে চাক্তাই নাসির। ছবি : সংগৃহীতচট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. নাসিরউদ্দিন ওরফে চাক্তাই নাসির নামে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা পুলিশের সহায়তায় ওই থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাসিরউদ্দিন বোয়ালখালীর চরখিজিরপুর টেক্সঘর এলাকার বাসিন্দা হাজী পিয়ার মোহাম্মদের ছেলে। তিনি চরখিজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গত ২৪ অক্টোবর বোয়ালখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে নাসিরউদ্দিনের নাম উঠে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাকলিয়া থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেন।
বুধবার (২৮ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন