সিরাজদিখানে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. নুর আলম ও মো. আল আমিন।

2026-10-28T17:46:43+00:00
2026-10-28T17:46:43+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিরাজদিখানে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম 
সংবাদ সম্মেলন করেছেন মো. নুর আলম ও মো. আল আমিন। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. নুর আলম ও মো. আল আমিন। তাদের দাবি, প্রকাশিত সংবাদে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য তুলে ধরা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী মো. নুর আলম ও মো. আল আমিন।

লিখিত বক্তব্যে নুর আলম বলেন, পূর্ব ইছাপুরা গ্রামের মো. শাহ আলম চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে মাচা তৈরির জন্য শাহ আলম চৌধুরী বসে থাকলে তিনি সেখানে বসতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নুর আলমের বিরুদ্ধে ধারালো দা দিয়ে তার চাচা শাহ আলম চৌধুরীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ভর্তি করেন।

নুর আলমের দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তাদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও অভিযোগ করেন, শাহ আলম চৌধুরীর ছেলে রাজু আহম্মেদ চৌধুরী সংবাদ প্রতিনিধিকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদের জড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। এতে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন বলেও দাবি করেন নুর আলম।

অন্য ভুক্তভোগী মো. আল আমিন বলেন, কুপিয়ে জখমের ঘটনার দিন তার ভাই বাড়িতে বসে ছিলেন। এরপরও প্রকাশিত সংবাদে তার ভাইয়ের নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আল আমিন আরও বলেন, তার ভাই ও পরিবারের অন্য সদস্যদের জড়িয়ে প্রকাশিত সংবাদটি তাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিরাজদিখান  সংবাদ প্রকাশ  প্রতিবাদ  সংবাদ সম্মেলন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: