ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুর শহরতলীর গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামে ট্রেনে কাটা পড়ে স্বপন রায় (স্বপন) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর)

2026-10-28T13:33:34+00:00
2026-10-28T13:33:34+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৩৩ পিএম 
ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু। ছবি : সময়ের আলো
ফরিদপুর শহরতলীর গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামে ট্রেনে কাটা পড়ে স্বপন রায় (স্বপন) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে কাফুরা গোরস্থান রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন রায় মৃত কার্তিক চন্দ্র রায়ের ছোট ছেলে। সে কাফুরা গ্রামের স্থানীয় বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাথা এক্সপ্রেস ফরিদপুরের কাফুরা গোরস্থান রেলগেট এলাকায় পৌঁছালে স্বপন রায় ট্রেনে কাটা পড়েন। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে আশপাশের এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। নিহত স্বপন রায়ের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের স্বর্ণা রায় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে বৈশাখী রায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে ফরিদপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার প্রহ্লাদ বিশ্বাস জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী নকশি কাঁথা এক্সপ্রেস ফরিদপুরের কাফুরা নামক স্থানে সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ি রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই 
  বিষয়:   ফরিদপুর  ট্রেনে কাটা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: