শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামে এক ইরাক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-10-28T13:27:41+00:00
2026-10-28T13:27:41+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:২৭ পিএম 
জুয়েল মিয়া। ছবি : সময়ের আলো
শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামে এক ইরাক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া জোড়াপাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া শেরপুরের নকলা উপজেলার বারমাইসা খিচা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবাসী ছিলেন। জুয়েল প্রায় ১৪ বছর ধরে ইরাকে প্রবাসী ছিলেন। ২০ দিন আগে তিনি দেশে ফেরেন। তার ছেলে তার সঙ্গে ইরাকে থাকেন। মঙ্গলবার বিকেলে কাজের জন্য শেরপুরে এসেছিলেন জুয়েল।


আহতরা হলেন, নকলা পৌরসভার হিসাবরক্ষক ফেরদৌসুর রহমান (৫০), হিসাবসহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)। তাদের মধ্যে ফেরদৌসুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে শেরপুরগামী শেরপুর চেম্বার্স অব কমার্সের একটি বাসের সঙ্গে নকলাগামী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেরপুর  বাস-সিএনজি  মুখোমুখি সংঘর্ষ  প্রবাসী নিহত  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: