সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে জেলে নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাতে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছে জেলেদের। সেই প্রস্তুতির অংশ হিসেবে ট্রলার ধোয়া-মোছার

2026-10-29T15:40:07+00:00
2026-10-29T15:40:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে জেলে নিহত
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম 
ট্রলার ধোয়া-মোছার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাতে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছে জেলেদের। সেই প্রস্তুতির অংশ হিসেবে ট্রলার ধোয়া-মোছার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দেলোয়ার হোসেন (৫০) নামে এক জেলে। এ ঘটনায় বাচ্চু (৫০) নামের আরও এক জেলে আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বাদুরতলা খালে পাথরঘাটার আনসার খানের মালিকানাধীন এফবি সিমা-৩ ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার ঘণ্টাখানেক পর স্থানীয় খাল থেকে দেলোয়ার হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই গ্রামের জয়নাল খলিফার ছেলে। তিনি প্রায় তিন মাস আগে পাথরঘাটায় এসে ট্রলারের জেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। আহত বাচ্চু পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজেম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আজ মধ্যরাতে সাগরে মাছ ধরতে যাওয়ার কথা ছিল তাদের। এ জন্য আনসার খানের মালিকানাধীন এফবি সিমা-৩ ট্রলারটি শেষ সময়ের ধোয়া-মোছা করে প্রস্তুত করছিলেন জেলেরা।

এ সময় খালের পাড়ের একটি ঘর থেকে সাবমারসিবল পাম্প চালানোর জন্য বিদ্যুতের সংযোগ নেওয়া হয়। কাজ চলাকালে হঠাৎ দেলোয়ার বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খালের পানিতে পড়ে যান। এ সময় বাচ্চুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

পরে স্থানীয় স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত বাচ্চুকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ট্রলারের মাঝি জয়নাল হোসেন জানান, তারা প্রতিবছর জেলেদের দাদন দিয়ে ট্রলারে মাছ ধরতে নিয়ে যান। দেলোয়ারও বরিশালের চরমোনাই থেকে পাথরঘাটায় এসে দাদন নিয়ে ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার খবর তার পরিবারকে জানানো হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   পাথরঘাটা  বরগুনা  বিদ্যুৎস্পৃষ্ট  জেলে নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: