উপকার করতে গিয়ে আউট, লিটনের সঙ্গে তর্ক আঘার

ক্রীড়া ডেস্ক

খেলা

অবশেষে ৩৯ ওভারে এসে ভাঙল সালমান ও রিজওয়ানের শতরানের জুটি। তবে সেটা একটু ভিন্নভাবেই!ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট

2026-03-13T17:45:53+00:00
2026-03-13T17:53:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
উপকার করতে গিয়ে আউট, লিটনের সঙ্গে তর্ক আঘার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ৫:৫৩ পিএম  (ভিজিট : ১২২)
সংগৃহীত ছবি
অবশেষে ৩৯ ওভারে এসে ভাঙল সালমান ও রিজওয়ানের শতরানের জুটি। তবে সেটা একটু ভিন্নভাবেই!

ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। বোলার মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন।


তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে সেটি স্টাম্পে মারেন। আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে গেলে দেখা যায় সালমান ক্রিজের বাইরে ছিলেন। মানে তিনি আউট!

স্বাভাবিকভাবেই সালমান এতে খুশি ছিলেন না। মাঠ ছাড়ার সময় লিটন দাসের সঙ্গে তর্কেও জড়ান তিনি। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। একই ওভারেই আউট হন রিজওয়ান। ৪৪ রান করেছেন তিনি।

সময়ের আলো/এআর


  বিষয়:   উত্তেজনা  লিটন  আঘা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: