রোহিঙ্গা সংকট সমাধানে আরও জোরালো ভূমিকা রাখতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের প্রতি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করলেই চলবে না, আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও জোরালো ভূমিকা রাখতে

2026-03-13T19:57:52+00:00
2026-03-13T19:57:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জাতিসংঘের বিশেষ দূত টম অ্যানড্রুজ
রোহিঙ্গা সংকট সমাধানে আরও জোরালো ভূমিকা রাখতে হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের প্রতি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করলেই চলবে না, আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও জোরালো ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যানড্রুজ এই আহ্বান জানিয়েছেন। ‘নাইন ইয়ার্স অন : অ্যাডভান্সিং অ্যাকাউন্ট্যাবিলিটি অ্যান্ড জাস্টিস ফর দ্য ডিউরেবল সলিউশন অব দ্য রোহিঙ্গা ক্রাইসিস’ শীর্ষক সাইড ইভেন্টের প্যানেলিস্ট হিসেবে তিনি এ কথা বলেন। 

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলমান ৬১তম অধিবেশনের মার্জিনে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী ডেলিগেশন যৌথভাবে এ সাইড-ইভেন্টটি আয়োজন করে। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান প্রায় এক দশক ধরে বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়ের উপর প্রভূত সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক চাপ সত্ত্বেও জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে সুরক্ষা এবং মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোকপাত করেন। 

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনই হচ্ছে এই সমস্যার একমাত্র টেকসই সমাধান। আন্তর্জাতিক ন্যায়বিচার ও জবাবদিহি ব্যবস্থার যথাযথ প্রয়োগ কেবল মিয়ানমারে বিদ্যমান দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতির অবসানকল্পেই নয়, বরং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতেও অপরিহার্য।

গাম্বিয়ার রাষ্ট্রদূত মুহাম্মাদু কাহ গাম্বিয়ার নেতৃত্বাধীন এবং এগারোটি রাষ্ট্রের সমর্থনে জেনোসাইড কনভেনশনের অধীনে আন্তর্জাতিক বিচার আদালতে কার্যক্রমসহ রোহিঙ্গা বিষয়ে চলমান জবাবদিহি প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে মানবাধিকার পরিষদ কর্তৃক সৃষ্ট ইনডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মিয়ানমারের কার্যক্রম এবং গুরুত্বের প্রতি আলোকপাত করেন মেকানিজমের উপ-প্রধান ওকুইজুমি।

মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যানড্রুজ কক্সবাজারের সাময়িকভাবে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হ্রাস বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পদক্ষেপ মানবিক দুর্দশাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তিনি সাময়িকভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য টেকসই আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে মিয়ানমারের অভ্যন্তরে এমন অনুকূল পরিস্থিতি সৃষ্টির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন- যা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে পারে।


ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ডি’উরসো রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, সংকটের মূল কারণগুলো মোকাবিলা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার, জবাবদিহিতা ও টেকসই সমাধানকে এগিয়ে নিতে আসিয়ানের মতো আঞ্চলিক পক্ষের ভূমিকা এবং আন্তর্জাতিক অংশীদারদের অব্যাহত সমর্থনসহ টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, এক ঘণ্টাব্যাপী আয়োজিত এই সাইড-ইভেন্টটিতে ৩০টিরও বেশি সদস্য রাষ্ট্র এবং জেনেভাভিত্তিক বেশ কিছু নাগরিক সমাজ, এনজিও, আইএনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   রোহিঙ্গা  সংকট  সমাধান  জোরালো  ভূমিকা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: