যুদ্ধের কারণে স্থগিত ডি-৮ শীর্ষ সম্মেলন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া উন্নত মুসলিমপ্রধান দেশের সংগঠন ডি-৮ জোটের শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার

2026-03-13T22:09:35+00:00
2026-03-13T22:09:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধের কারণে স্থগিত ডি-৮ শীর্ষ সম্মেলন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০৯ পিএম 
প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া উন্নত মুসলিমপ্রধান দেশের সংগঠন ডি-৮ জোটের শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়া এ সিদ্ধান্ত জানিয়েছে।

চার দিনের এ সম্মেলন ১২ এপ্রিল শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। সম্মেলন স্থগিত করা হলেও নতুন কোনো তারিখ এখনো জানানো হয়নি।

ইরান ও ইন্দোনেশিয়া ছাড়া ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বাকি সদস্যরা হলো আজারবাইজান, বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।


সম্মেলন স্থগিত করার বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ত্রি থারিয়াত বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, এটি দুঃখজনক।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: