দৈনিক সময়ের আলোর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল কবির খাঁন অনুর মা রাজিয়া খান(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০ টায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ টায় আদমজীনগর কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণ মাঠে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়।
আরও পড়ুন
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এএডি/