ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাতে

2026-03-14T09:18:25+00:00
2026-03-14T09:18:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:১৮ এএম 
সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগৃহীত ছবি
যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পাঁচটি বিমানই সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান এয়ার বেস থেকে পরিচালিত রি-ফুয়েলিং বিমান। সাম্প্রতিক কয়েক দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এগুলো আঘাতপ্রাপ্ত হয়। তবে বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি, মেরামতের মাধ্যমে আবার ব্যবহার করা সম্ভব বলে জানানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


অন্যদিকে, গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি–১৩৫ রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন এবং বাকি দুইজনের অবস্থা গুরুতর। 

রি-ফুয়েলিং বিমান আকাশে উড়ন্ত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করতে ব্যবহৃত হয়। গত শতকের পঞ্চাশের দশক থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী নিয়মিতভাবে এ ধরনের বিমান ব্যবহার করে আসছে, যা তাদের সামরিক অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 



/ইউএমএইচ


  বিষয়:   ইরান  ইসরায়েল  সংঘাত  যুক্তরাষ্ট্র  যুদ্ধবিমান  বিধ্বস্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: