ইসরায়েলে ফের ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও যৌথভাবে হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। সর্বশেষ এই হামলায় দেশটির একাধিক স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।সবচেয়ে

2026-03-14T09:42:58+00:00
2026-03-14T09:42:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে ফের ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৪২ এএম 
ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা। সংগৃহীত ছবি
ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও যৌথভাবে হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। সর্বশেষ এই হামলায় দেশটির একাধিক স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে উত্তরের আপার গ্যালিলি অঞ্চলে, যা লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখানে হিজবুল্লাহর রকেট হামলার সম্ভাবনাও বেশি। এর আগে মধ্য ও দক্ষিণ ইসরাইলেও হামলার ঘটনা ঘটে।

মধ্যাঞ্চলের লড শহরে হামলার পর আগুন লাগার খবর পাওয়া গেছে। একই সময়ে দক্ষিণের নেগেভ মরুভূমিতে অবস্থিত একটি বেদুইন গ্রামেও ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বেন গুরিয়ন বিমানবন্দরের কাছের শহর শোহামে একটি ভবনে আগুন লাগলে সেখান থেকে প্রায় ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।


তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশোন লেজিয়ন শহরে একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি অবিস্ফোরিত প্রজেক্টাইল রাস্তায় গেঁথে থাকতে দেখা গেছে। এছাড়া হোলোন ও ইয়েহুদ শহরেও ক্ষতির খবর এসেছে। 

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান যে ক্লাস্টার মিসাইল ব্যবহার করছে, তার কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হচ্ছে। গত এক সপ্তাহ ধরে ইরান ধারাবাহিকভাবে এই ধরনের মিসাইল নিক্ষেপ করছে। ক্লাস্টার মিসাইল বিস্ফোরণের সময় বিস্তৃত এলাকায় অনেক ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় এবং প্রতিটি বোমায় প্রায় আড়াই কেজি বিস্ফোরক থাকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করতে ব্যর্থ হলে বড় এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি হতে পারে।



/ইউএমএইচ


  বিষয়:   ইসরায়েল  ইরান  হামলা  হিজবুল্লাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: