আজ ঢাকার বাতাসে স্বস্তি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিশ্বজুড়ে যখন বায়ুদূষণ বাড়ছে, তখন দীর্ঘদিন পর ঢাকার বাতাস নিয়ে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। গত ডিসেম্বর থেকে রাজধানীতে দূষণের

2026-03-14T10:04:45+00:00
2026-03-14T10:04:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ ঢাকার বাতাসে স্বস্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:০৪ এএম 
রাজধানীতে দূষণের চিত্র। সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে যখন বায়ুদূষণ বাড়ছে, তখন দীর্ঘদিন পর ঢাকার বাতাস নিয়ে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। গত ডিসেম্বর থেকে রাজধানীতে দূষণের মাত্রা বেশিরভাগ সময়ই বেশি ছিল। তবে সাম্প্রতিক কয়েক দিনে দূষণ কিছুটা কমেছে। বিশেষ করে গত শুক্রবার রাতে হওয়া বৃষ্টির কারণে ঢাকার বাতাস আরও পরিষ্কার হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (আইকিউএয়ার)-এর তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২০তম। এ সময় শহরটির বায়ুমানের সূচক (একিউআই) ছিল ১০০, যা মোটামুটি ভালো বা মাঝারি মানের হিসেবে ধরা হয়।

এর আগের দিন শুক্রবার এই তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৪তম এবং একিউআই স্কোর ছিল ১২৪। তখন বাতাসের মান সাধারণ মানুষের জন্য সহনীয় হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য কিছুটা অস্বাস্থ্যকর ছিল।

এদিকে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিশরের কায়রো, যেখানে একিউআই স্কোর ৪০৪—যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাকিস্তানের লাহোর আজ দ্বিতীয় স্থানে রয়েছে, শহরটির স্কোর ২২৮, যা খুবই অস্বাস্থ্যকর। অন্যদিকে করাচি, যা আগের দিন তালিকার শীর্ষে ছিল, আজ পঞ্চম স্থানে নেমে এসেছে এবং সেখানে একিউআই স্কোর ১৬১।


ভারতের দিল্লি ১৯২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই দেশের কলকাতা সপ্তম স্থানে রয়েছে, যেখানে একিউআই স্কোর ১৫৮।

সাধারণভাবে একিউআই স্কোর ০–৫০ হলে বাতাস ভালো ধরা হয়, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর বলা হয়। ২০১–৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ হলে তা ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।


/ইউএমএইচ


  বিষয়:   ঢাকার  বাতাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: