খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গলিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার

2026-03-14T06:00:19+00:00
2026-03-14T16:25:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০০ এএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৪:২৫ পিএম
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গলিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। এরপর খিলগাঁও থানা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গলিবদের বাসা বনশ্রী এলাকায়। বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হয়েছিল গালিব।

ডেমরা এলাকাসহ আশপাশের এলাকা দিয়ে ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যায় সে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন

স্বজনরা জানান, ঢাকা ইম্পেরিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র গালিব। তার বাবা শামসুল আরেফিন কুয়েত প্রবাসী। বাসা খিলগাঁও বনশ্রী এল ব্লকে। গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলা। বাবা মায়ের একমাত্র সন্তান সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে।

এএডি/


  বিষয়:   খিলগাঁও  মোটরসাইকেল  দুর্ঘটনা  কলেজ  শিক্ষার্থী  নিহত 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: