ওয়ালটন ফ্রিজ কিনে ‘ঘরভর্তি’ পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

সংবাদ বিজ্ঞপ্তি

বিবিধ

শীত মৌসুম সামনে রেখে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন

2026-10-25T18:59:03+00:00
2026-10-25T18:59:03+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
বিবিধ
ওয়ালটন ফ্রিজ কিনে ‘ঘরভর্তি’ পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম 
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এ ‘ওয়ালটন হাউজফুল অফার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। ছবি : সংগৃহীত
শীত মৌসুম সামনে রেখে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ক্রেতারা ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও অন্যান্য উপহার। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইনের সুবিধা পাওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস। ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হিসেবে তিনি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য পেয়েছেন।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতার নাম, মুঠোফোন নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করা হবে। এরপর কম্পিউটারাইজড ব্যবস্থায় ফিরতি খুদে বার্তার মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। শোরুম কর্তৃপক্ষ ক্রেতার হাতে উপহার বুঝিয়ে দেবেন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ় হবে।

ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশজুড়ে প্রচার বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে অফারের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের আস্থা ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। সন্তুষ্ট গ্রাহকেরা শুধু পণ্য কেনেন না, ব্র্যান্ডের প্রতি দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করেন এবং অন্যদের কাছেও ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। গ্রাহকদের এই আস্থার প্রতি সম্মান জানিয়ে সিজন-২৫-এ ঘরভর্তি পণ্য ও বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। উপহার বিতরণ ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং যথাযথ গ্রাহকসেবা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। তাঁরা ক্যাম্পেইনের প্রচার, বিক্রয় কার্যক্রম জোরদার এবং গ্রাহকদের কাছে অফারের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিজিটাল মাধ্যমে যুক্ত হন দেশের বিভিন্ন এলাকার ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয়োত্তর সেবা দ্রুত ও সহজ করতে ওয়ালটন ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এ ব্যবস্থায় গ্রাহকের তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া সম্ভব। গ্রাহকদের এ কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে নিয়মিত বিরতিতে ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করছে প্রতিষ্ঠানটি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ওয়ালটন ফ্রিজ  ঘরভর্তি  পণ্য ফ্রি  গৃহিণী শতরূপা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: