প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:২৩ এএম
বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দাপটে রয়েছে ভ্যাপসা গরম। ছবি : সংগৃহীতদেশের সর্বোচ্চ তাপমাত্রাও ৩৬ ডিগ্রির ঘরে বিরাজ করছে। বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দাপটে রয়েছে ভ্যাপসা গরম। তবে শুক্রবারের (২৩ অক্টোবর) মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী ৫ দিনের মধ্যে ২ দিন দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি বর্ধিত ৫ দিনে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে জানানো হয়, ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে আগামী শুক্রবারের (২৩ অক্টোবর) দিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অবস্থায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার থেকে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই ৩ দিনের মধ্যে শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ ছাড়া আগামী সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সময়ের আলো/কেএইচও