টেলিটকের ফোরজি সেবা সম্প্রসারণে জেডটিইকে নোয়া প্রদান

সময়ের আলো ডেস্ক

বিবিধ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর অফিসকক্ষে টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘প্রকিউরমেন্ট অব ফোরজি অন ৭০০ মেগাহার্টজ’

2026-10-26T19:49:23+00:00
2026-10-26T19:49:23+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
বিবিধ
৭০০ মেগাহার্টজ ব্যান্ডে
টেলিটকের ফোরজি সেবা সম্প্রসারণে জেডটিইকে নোয়া প্রদান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম 
টেলিটক। সংগৃহীত ছবি
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর অফিসকক্ষে টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘প্রকিউরমেন্ট অব ফোরজি অন ৭০০ মেগাহার্টজ’ শীর্ষক ক্রয় কার্যক্রমের নোয়া জেডটিইকে প্রদান করা হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. মাও জুনইয়ংয়ের হাতে এই নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।   

৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সেবা সম্প্রসারণের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।      

আরও পড়ুন

দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জনগণের জন্য মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সেবা সম্প্রসারণের এ উদ্যোগ দেশের ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।  

অনুষ্ঠানে জেডটিইর চিফ মার্কেটিং অফিসার মি. জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মি. মোহাম্মদ জাহেদ আলী এবং প্রজেক্ট ডিরেক্টর মি. ঝু শিউবিনসহ টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ৭০০ মেগাহার্টজ  ব্যান্ড  টেলিটক  জেডটিই 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: