দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেটের এক

2026-03-14T11:17:09+00:00
2026-03-14T16:24:15+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১৭ এএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৪:২৪ পিএম
বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংগৃহীত ছবি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এবার ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, যার কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ক্যারেটের দামও সমন্বয় করা হয়েছে। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

এর আগে, ১৩ মার্চ বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার দাম বৃদ্ধি এবং ১৭ বার দাম হ্রাস করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।


রুপার দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ক্যারেটের দাম অনুযায়ী, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৩ হাজার ৭৩২ টাকা।

চলতি বছর রুপার দাম ২৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার দাম বৃদ্ধি এবং ১১ বার দাম হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার দাম কমানো হয়েছিল।


/ইউএমএইচ
  বিষয়:   স্বর্ণ  দাম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: