তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ যৌথ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান।শুক্রবার (১৪ মার্চ) রাত থেকে শুরু হওয়া এই হামলায়

2026-03-14T13:10:36+00:00
2026-03-14T13:10:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ যৌথ বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ পিএম 
রাজধানী তেহরান বিমান হামলার চিত্র। সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। 

শুক্রবার (১৪ মার্চ) রাত থেকে শুরু হওয়া এই হামলায় শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে, যার ফলে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাত পর্যন্ত তেহরানের মধ্য, উত্তর, পূর্ব ও পশ্চিম অংশে একের পর এক বোমাবর্ষণ চালানো হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এক মিনিটের মধ্যে একাধিক বিস্ফোরণ শোনা গেছে।

হামলার সময় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দেয়। স্থানীয়রা লিখেছেন, সংযোগ সীমিত থাকলেও মৃত্যু ও ধ্বংস সহজলভ্য। এক নারী ফাতেমা জানান, হামলায় তার পরিচিত এক পরিবারের বাড়ি ধ্বংস হয়ে গেছে, যেখানে একটি বৃদ্ধ দম্পতি আটকা পড়ে ছিল।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের মতে, শুক্রবারের হামলা চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে তীব্র। পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তেল আবিবের দাবি, ইরানে প্রায় ৭ হাজার ৬০০ হামলা চালানো হয়েছে, যার অধিকাংশ লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি।


ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

সংঘাতের প্রভাব বিশ্ববাজারে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। হামলার মাঝেই তেহরানে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও শীর্ষ কর্মকর্তারা। বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন।

মার্কিন প্রতিরক্ষা সচিবের দাবি, হামলায় ইরানের সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও আহত হয়েছেন। সংঘাতের কারণে দেশজুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে; জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় ৩২ লাখ মানুষ অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে, খাদ্য ও ওষুধের সংকট তীব্র আকার ধারণ করেছে।


/ইউএমএইচ


  বিষয়:   তেহরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  বিমান  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: