একযোগে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একযোগে ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময়

2026-03-14T14:13:57+00:00
2026-03-14T14:14:46+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
একযোগে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ২:১৪ পিএম
১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সংগৃহীত ছবি
সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একযোগে ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। 

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) নিশ্চিত করেছে। 

জেসিএস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য ভাগাভাগি করা হচ্ছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর অফিসিও এ বিষয়টি নিশ্চিত করেছে।


বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’-এর প্রতিক্রিয়া হিসেবেও দেখা যেতে পারে। ওই মহড়া ৯ মার্চ শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে। উত্তর কোরিয়া মহড়াকে ‘আক্রমণাত্মক’ হিসেবে আখ্যায়িত করেছে।

এদিকে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-বিভাগীয় পরিচালক কিম ইয়ো-জং সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষের সামরিক উসকানি দেশের সার্বভৌম নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে।


/ইউএমএইচ
  বিষয়:   উত্তর কোরিয়া  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: