সর্বপ্রথম ঈদুল ফিতরের তারিখ জানাল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের অনেক দেশের আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে,

2026-03-14T15:02:39+00:00
2026-03-14T15:02:39+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সর্বপ্রথম ঈদুল ফিতরের তারিখ জানাল যে দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:০২ পিএম 
পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সংগৃহীত ছবি
বিশ্বের অনেক দেশের আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে, যা হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র ও চাঁদ পর্যবেক্ষণকারী বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
চাঁদ দেখার ক্ষেত্রে কেবল অস্ট্রেলিয়ার পর্যবেক্ষণই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের তথ্য—বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোর সম্ভাব্য চাঁদ দেখার তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। এর পরদিনই মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবেন।


সংগঠনটি আরও জানায়, রমজান মাসের শুরু ও শেষ নির্ধারণ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদের তারিখ নির্ধারণে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও ফতোয়া কাউন্সিল নির্দিষ্ট বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে। এর মধ্যে রয়েছে সূর্যাস্তের আগে নতুন চাঁদের জন্ম, সূর্যাস্তের পর আকাশে চাঁদের অবস্থান কতক্ষণ দৃশ্যমান থাকে এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখা সম্ভব কি না—এসব বিষয়।

কাউন্সিলের মতে, এ ধরনের বৈজ্ঞানিক ও সমন্বিত পদ্ধতি বিশ্বের অনেক স্বনামধন্য ইসলামি ও গবেষণা প্রতিষ্ঠানের কাছেও গ্রহণযোগ্য। এতে চাঁদ দেখা নিয়ে একটি সুসংগঠিত ও নির্ভরযোগ্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।


/ইউএমএইচ

  বিষয়:   ঈদুল ফিতর  অস্ট্রেলিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: