শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম সংবাদদাতা

জাতীয়

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও

2026-03-14T19:57:30+00:00
2026-03-14T19:57:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানতে এ নিয়ে মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।  

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়। 


এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ও যাওয়ার একটি করে, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার একটি ও যাওয়ার দুটি এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ও যাওয়ার একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে আজ বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি এবং যাওয়ার চারটি ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ, এয়ার এরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   শাহ আমানত  বিমানবন্দর  ফ্লাইট  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: