সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সরকারের মনোভাব জানতে চাওয়া হবে।শনিবার (১৪

2026-03-14T21:06:34+00:00
2026-03-14T21:06:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:০৬ পিএম 
নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সরকারের মনোভাব জানতে চাওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আমরা আমাদের বক্তব্য দেব। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে সরকারের মনোভাব কী? তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এর আগে একই দিন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলের এক বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল (রোববার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা।

সময়ের আলো/আআ



  বিষয়:   সংবিধান  সংস্কার  পরিষদ  সংসদ  নাহিদ ইসলাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: