ঈদ যাত্রায় জ্বালানি সংকটের কোনো প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয়

ঈদ যাত্রায় জ্বালানি তেল সংকটের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।শনিবার (১৪ মার্চ) সিলেটে অসহায় ও

2026-03-14T20:40:10+00:00
2026-03-14T20:40:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ঈদ যাত্রায় জ্বালানি সংকটের কোনো প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম 
খাদ্যসামগ্রী বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
ঈদ যাত্রায় জ্বালানি তেল সংকটের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার (১৪ মার্চ) সিলেটে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই ঈদকে সামনে রেখে যাতায়াতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। তবে ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই এখন থেকেই সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানির বাড়তি চাপ দেশ ও জাতির ওপর কম পড়বে।

রাশিয়া থেকে তেল আমদানিতে আমেরিকার সম্মতি বিষয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। 

এর আগে অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

সময়ের আলো/জোই/এমএইচআর 


  বিষয়:   ঈদ যাত্রা  জ্বালানি  বাণিজ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: