মন্ত্রী দিলেন ভুল তথ্য, পরে মন্ত্রণালয় জানাল দুইজনেই ছিলেন কর্মী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সৌদি আরবের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী ছিলেন বলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

2026-10-19T22:11:20+00:00
2026-10-19T22:17:22+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
মন্ত্রী দিলেন ভুল তথ্য, পরে মন্ত্রণালয় জানাল দুইজনেই ছিলেন কর্মী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:১১ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ১০:১৭ পিএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী ছিলেন বলে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যে তথ্য দিয়েছেন, তা ভুল ছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশিই প্রবাসী কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সৌদিতে হুথি হামলায় নিহত বাংলাদেশিদের সম্পর্কিত প্রশ্ন মনে করে উত্তর দিয়েছিলেন। 

বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাতে বলা হয়েছে, সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির একজন ছিলেন অভিবাসী কর্মী, অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায় এবং অন্যজনের কুমিল্লায়। বিমান যোগাযোগ এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তাদের মরদেহ অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার (১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নে জবাবে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনে প্রবাসী কল্যাণ ডেক্স, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দেওয়া ট্রলি হস্তান্তর করা হয় এ অনুষ্ঠানে।


সৌদি আরবে মসজিদে ‘অনৈতিক কাজের’ মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড গত বুধবার কার্যকর করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, তারা হলেন- নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার। তবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে ঢাকাকে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর চিঠি দিয়ে এবং ঢাকায় নিযুক্ত সৌদি দূতকে ডেকে তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ। আরিফুল হক সাংবাদিকদের প্রশ্নে জানান, জবাব পাওয়া মাত্র আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে জানানো হবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   মন্ত্রী দিলেন ভুল তথ্য  মন্ত্রণালয়  দুইজন  কর্মী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: