পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৩ সালে সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯

2026-10-19T18:40:33+00:00
2026-10-19T18:40:33+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
২০২৩ সালে সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সাক্ষাতে সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এ সময় প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে সৌদি আরবে নিহত ওই প্রবাসীর পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে কূটনৈতিকভাবে সহযোগিতা করে মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেন পরিবারের সদস্যরা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পররাষ্ট্র প্রতিমন্ত্রী  সৌদি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: