নতুন সিদ্ধান্ত নিলেন ইরানের নারী ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক

খেলা

ইরানের নারী ফুটবল দলের আরও তিন সদস্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফারস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, দুইজন খেলোয়াড় এবং

2026-03-14T22:44:35+00:00
2026-03-14T22:44:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
নতুন সিদ্ধান্ত নিলেন ইরানের নারী ফুটবলাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম 
ইরানের নারী ফুটবল দল। সংগৃহীত ছবি
ইরানের নারী ফুটবল দলের আরও তিন সদস্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফারস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, দুইজন খেলোয়াড় এবং দলের লজিস্টিক স্টাফ সদস্য সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তারা বাড়ি ফিরে যাবেন। 

এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ চলাকালে ইরানি দলের সাতজন সদস্য দেশটিতে আশ্রয়ের আবেদন করেছিলেন। একটি ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে কিছু খেলোয়াড় প্রথমে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।


পরে ইরানে ফিরে গেলে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকা কয়েকজন খেলোয়াড়কে মানবিক ভিসা দেয় অস্ট্রেলিয়া। এর মধ্যে তিন সদস্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

সূত্র: আলজাজিরা

সময়ের আলো/এআর


  বিষয়:   ইরান  নারী  ফুটবলার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: