কাবা শরিফে রেকর্ড ৩৬ বছর বিশেষ দোয়া পরিচালনা শায়খ সুদাইসের

সময়ের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে রমজান মাসের ২৯তম রাতে খতমুল কুরআনের বিশেষ মোনাজাত পরিচালনা করবেন হারামাইন প্রেসিডেন্সির প্রধান ও প্রধান

2026-03-14T23:02:39+00:00
2026-03-14T23:11:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
ইসলাম
কাবা শরিফে রেকর্ড ৩৬ বছর বিশেষ দোয়া পরিচালনা শায়খ সুদাইসের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:০২ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ১১:১১ পিএম  (ভিজিট : ৯২)
শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। সংগৃহীত ছবি
পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে রমজান মাসের ২৯তম রাতে খতমুল কুরআনের বিশেষ মোনাজাত পরিচালনা করবেন হারামাইন প্রেসিডেন্সির প্রধান ও প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। এর মাধ্যমে মসজিদুল হারামে টানা ৩৬ বছর কুরআন খতমের দোয়া পরিচালনার এক অনন্য রেকর্ড গড়বেন তিনি।

মসজিদুল হারামে তারাবির নামাজে পবিত্র কুরআন খতম হওয়ার পর এই বিশেষ মোনাজাত করা হবে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে একনিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করে আসছেন শায়খ সুদাইস। এবার তার এই বিরতিহীন রেকর্ড ৩৬ বছরে পা দিতে যাচ্ছে, যা বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এক বিস্ময়কর মাইলফলক হিসেবে বিবেচিত।

মসজিদুল হারামে খতমুল তারাবির শেষ রাতে এই দীর্ঘ মোনাজাত করা হয়। এই দোয়াটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হতে পারে বলে আশা করা হচ্ছে।

রমজানের ২৯তম রাতে মসজিদুল হারামে তারাবিতে অংশ নিতে ইচ্ছুক মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভিড় সামলাতে ওই রাতে একবার মসজিদ থেকে বের হলে পুনরায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। অর্থাৎ যারা মসজিদের ভেতরে জায়গা পাবেন, তারা বের হয়ে গেলে আবার ঢুকতে পারবেন না।


তাই মুসল্লিদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন আগেভাগেই অজু করে এবং পর্যাপ্ত পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে মসজিদে হারামে তথা কাবা চত্বরে প্রবেশ করেন। নির্ধারিত সময়ের অনেক আগেই হারামে উপস্থিত হয়ে নিজের স্থান নিশ্চিত করার জন্য পুণ্যার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ২৯তম রমজানে এই দোয়া অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেন। এবারও নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ এই প্রবেশসংক্রান্ত নিয়ম বলবৎ থাকবে।

সময়ের আলো/আআ




  বিষয়:   কাবা  দোয়া  পরিচালনা  শায়খ  সুদাইস 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: