গ্লাভস ছুঁড়ে যে শাস্তি পেলেন সালমান আলি আঘা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় মিরাজের দিকে। বোলার মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময়

2026-03-14T23:32:04+00:00
2026-03-14T23:32:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
গ্লাভস ছুঁড়ে যে শাস্তি পেলেন সালমান আলি আঘা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৩২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় মিরাজের দিকে। বোলার মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন।

তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে সেটি স্টাম্পে মারেন। আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে গেলে দেখা যায় সালমান ক্রিজের বাইরে ছিলেন। মানে তিনি আউট!
  
এমন আউটে বিস্মিত সালমান সঙ্গে সঙ্গেই মিরাজের প্রতি নিজের অসন্তোষ জানান। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর আগেই মাঠের ভেতর হেলমেট ও গ্লাভস মাটিতে ছুঁড়ে মারেন সালমান।


ক্ষুব্ধ হয়েই ড্রেসিংরুমে ফেরেন সালমান। বাউন্ডারি সীমানা পার করে আরও একবার গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গেও এ সময় তাকে তর্কে জড়াতে দেখা যায়।

রানআউটের পর গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে মারায় শাস্তি পেয়েছেন সালমান আলি আঘা। পাকিস্তানি ব্যাটসম্যানকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ম্যাচ রেফারি নিয়ামুর রশীদের আরোপ করা ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুপমেন্ট’ অভিযোগ সালমান মেনে নেওয়ায় এ নিয়ে আর শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরে মাঠে শৃঙ্খলা ভাঙার কারণে সালমানের কোনো ডিমেরিট পয়েন্ট যোগ হয়নি।

সময়ের আলো/এআর
  বিষয়:   গ্লাভস  শাস্তি  সালমান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: