সেদিন অঝোরে কেঁদে ছিলেন সালমান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড তারকা সালমান খানকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। ইন্ডাস্ট্রির অনেকে তাকে যমদূতের মতো ভয় পায়। কিন্তু এই ‘দাবাং’ অভিনেতা যে

2026-03-15T12:48:10+00:00
2026-03-15T12:48:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সেদিন অঝোরে কেঁদে ছিলেন সালমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৪৮ পিএম 
সালমান খান। সংগৃহীত ছবি
বলিউড তারকা সালমান খানকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। ইন্ডাস্ট্রির অনেকে তাকে যমদূতের মতো ভয় পায়। কিন্তু এই ‘দাবাং’ অভিনেতা যে শুটিং সেটে সবার সামনে অঝোরে কাঁদতে পারেন, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে।

ঘটনাটি ২০০৬ সালের, যখন সালমান খান, অক্ষয় কুমার ও প্রীতি জিনতা অভিনীত ‘জান-এ-মান’ ছবির শুটিং চলছিল। ছবির জনপ্রিয় বিষাদময় গান ‘সও দার্দ’-এর চিত্রায়ণের জন্য নৃত্য পরিচালক ফারহা খান পুরো টিম নিয়ে গিয়েছিলেন আমেরিকার ব্রুকলিন ব্রিজে।

গানটির শুটিং চলাকালীন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান ফারহা। তিনি জানান, সাধারণত আবেগঘন দৃশ্যে অভিনেতারা গ্লিসারিন ব্যবহার করেন।


কিন্তু সালমন সেদিন কোনো কৃত্রিম উপায় ছাড়াই হাউমাউ করে কাঁদতে শুরু করেন। ফারহার জানান, সালমানের ভেতরে হয়তো অনেক দিনের জমানো কোনো যন্ত্রণা ছিল, যা সেই গানের সুরের সাথে পাল্লা দিয়ে চোখের পানি হয়ে বেরিয়ে এসেছিল। 

শুটিংয়ের সেই মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে ফারহা খান বলেন, সালমান এমনভাবে ফুঁপিয়ে কাঁদছিলেন যে, আমি ‘কাট’ বলতে পারিনি। ওর কান্না দেখে আমি নিজেও আড়ালে অঝোরে কাঁদছিলাম। আসলে বাইরে থেকে ওকে যতটা শক্ত মনে হয়, ভেতরটা ঠিক ততটাই মোমের মতো নরম।

সময়ের আলো/আআ


  বিষয়:   সালমান খান  বলিউড  সিনেমা  কান্না 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: