আসছে গোলমাল ফাইভ, প্রোমোতেই বাজিমাত

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠির সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি নিয়ে বড় ঘোষণা এসেছে।গত শনিবার (১৪ মার্চ) নিজের জন্মদিনে নতুন

2026-03-15T13:14:33+00:00
2026-03-15T13:14:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আসছে গোলমাল ফাইভ, প্রোমোতেই বাজিমাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১:১৪ পিএম 
গোলমাল ফাইভের কাস্ট। সংগৃহীত ছবি
জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠির সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি নিয়ে বড় ঘোষণা এসেছে। 

গত শনিবার (১৪ মার্চ) নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিতে তিনি একটি প্রোমো ভিডিও শেয়ার করেন, যা দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

প্রোমো ভিডিওতে দেখা যায়, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু ও তুষার কাপুরের সঙ্গে শারমান যোশীও ফিরেছেন, যা আগ্রহ আরও বাড়িয়েছে। বিশেষ চমক হিসেবে ভিডিওর শেষ অংশে অক্ষয় কুমারের উপস্থিতি দর্শকদের বিস্মিত করেছে। কালো কুর্তা-পাজামা ও রোদচশমা পরা ন্যাড়া মাথার লুকে তিনি সকলের নজর কেড়েছেন।

রোহিত শেঠি বলেন, ২০ বছর আগে শুরু হওয়া ‘গোলমাল’ তার জীবনে বড় পরিবর্তন এনেছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, তার টিম নতুন এই সিনেমার মাধ্যমে আবারও বিনোদন দেওয়ার জন্য প্রস্তুত।


অক্ষয় কুমারও সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, রোহিত শেঠির জন্মদিনে উন্মাদনা এবার আরও বাড়বে এবং ‘গোলমাল’ পরিবারের এই পাগল সদস্যদের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। 

উল্লেখ্য, ২০০৬ সালে ‘গোলমাল : ফান আনলিমিটেড’-এর মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর এবং শারমান যোশী থাকলেও পরবর্তী কিস্তিগুলোতে শারমানকে দেখা যায়নি। দুই দশকেরও বেশি সময় ধরে ‘গোলমাল’ ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে  করে রেখেছে। এখন টি-সিরিজ ও রোহিত শেঠি পিকচার্সের ব্যানারে পঞ্চম কিস্তির কাজ শুরু হচ্ছে।


/ইউএমএইচ


  বিষয়:   গোলমাল ফাইভ  প্রোমো  রোহিত শেঠি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: