পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পহেলা বৈশাখকে সামনে রেখে কৃষকদের জন্য নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আসন্ন বাংলা নববর্ষের দিনই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত

2026-03-15T17:18:55+00:00
2026-03-15T17:18:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি :
পহেলা বৈশাখকে সামনে রেখে কৃষকদের জন্য নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আসন্ন বাংলা নববর্ষের দিনই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় কৃষকদের জন্য নির্ধারিত ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম দ্রুত শুরু করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুল রশিদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিরসাহে আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। একই সঙ্গে সরকারি ভর্তুকি, কৃষি সহায়তা এবং বিভিন্ন সেবা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সরকারি মহলের মতে, নতুন এ উদ্যোগ বাস্তবায়নের ফলে কৃষি খাতের ব্যবস্থাপনা আরও আধুনিক ও স্বচ্ছ হবে এবং কৃষকদের জন্য সরকারি সুবিধা প্রাপ্তি আরও সহজতর হবে।

এএডি/


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  বিএনপি  পহেলা বৈশাখ  কৃষক কার্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: