হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছে মারামারি মামলার আসামি রুবেল চৌধুরী। শনিবার (১৪ মার্চ) বিকাল উপজেলার মোড়াকরি বাজার থেকে রুবেল চৌধুরী পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাখী রাণী দাস।
তিনি জানান, শনিবার বিকালে লাখাই থানার একদল পুলিশ মারামারি মামলার আসামি রুবেল চৌধুরীকে মোড়াকরি বাজার থেকে আটক করে। আটকের পর তাকে নিয়ে আসার পথে বাজারে মানুষের ভিড়ে হাতকড়া অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটকের জন্য ধাওয়া করলে সে গ্রামের মধ্যে লুকিয়ে পড়ে।
এএসপি জানান, ঘটনার পর থেকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই আসামিকে আটক করা হবে বলে আশা করছেন তিনি।
এফআর