ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত, ৫ লাখে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় মাসুম রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার

2026-03-15T17:57:12+00:00
2026-03-15T17:57:12+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত, ৫ লাখে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৫৭ পিএম 
কেটে নেওয়া হচ্ছে কৃষি জমির মাটি। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় মাসুম রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায়। 

অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি মহল এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে নিহতের পরিবারকে ৫ লাখ টাকার বিনিময়ে আপোস করার জন্য চাপ দিচ্ছে।

Advertisement
এদিকে, রোববার (১৫ মার্চ) দুপুরে খবর পেয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে 
নিহতের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মাসুম উপজেলার লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে। 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ট্রাকের চাপায় মাসুম রানা ঘটনাস্থলেই নিহত হন বলে জানান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের না জানিয়ে তার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

জানা গেছে, মাজুখান এলাকার নাসির উদ্দিনের কাছে স্থানীয় নেহাল উদ্দিন ফসলি জমির মাটি বিক্রি করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে।


নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা করতে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে চাপ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম আক্তার বলেন, এ ঘটনায় এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এফআর
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  ড্রাম ট্রাক  চাপা  যুবক  নিহত  ধামাচাপা দেওয়ার চেষ্টা  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: