হঠাৎ আবেগঘন বার্তা দিলেন কণ্ঠশিল্পী সালমা

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনের নানা উপলব্ধি ভাগাভাগি করতে দেখা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তারকে। সম্প্রতি তার একটি আবেগঘন

2026-03-15T17:58:07+00:00
2026-03-15T17:58:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
হঠাৎ আবেগঘন বার্তা দিলেন কণ্ঠশিল্পী সালমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৫৮ পিএম 
কণ্ঠশিল্পী সালমা আক্তার। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনের নানা উপলব্ধি ভাগাভাগি করতে দেখা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তারকে। সম্প্রতি তার একটি আবেগঘন ফেসবুক পোস্ট নতুন করে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা ওই স্ট্যাটাসে অর্থ, সম্পর্ক ও মানুষের স্বার্থপরতা নিয়ে খোলামেলা কিছু কথা লিখেছেন এই শিল্পী। তিনি নিজের অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন।

পোস্টে সালমা লিখেছেন, নিজের উপার্জিত অর্থ নিজের কাছেই রাখাই ভালো। কারও প্রতি অতিরিক্ত আস্থা রেখে সব কিছু দিয়ে দেওয়ার আগে ভাবা উচিত- কারণ অনেকেই স্বার্থ পূরণ হয়ে গেলে আর খোঁজ রাখে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মানুষের জন্য ভালো কিছু করলে তার প্রতিদান আল্লাহই বহুগুণে ফিরিয়ে দেন।

সম্পর্কের ক্ষেত্রে অর্থের প্রভাব নিয়েও মন্তব্য করেন তিনি। সালমার ভাষায়, কখনো কখনো পারিবারিক পরিচয় বা বংশও বড় বিষয় হয়ে দাঁড়ায়। আবার সব মানুষ এক রকম নয়- এই বাস্তবতাও তিনি তুলে ধরেন।

আরও পড়ুন

স্ট্যাটাসে প্রিয়জনদের উদ্দেশে শিল্পী লিখেছেন, জীবনে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখা জরুরি। তার মতে, সমাজে এমন কিছু মানুষও আছে যারা অন্যের কাঁধ ব্যবহার করে নিজের অবস্থান তৈরি করে, অথচ বাইরে বড় অর্জনের গল্প শোনায়।

তবে এই বার্তাটি কাকে উদ্দেশ করে লেখা- সে বিষয়ে কোনো নাম বা ইঙ্গিত দেননি সালমা আক্তার।

স্ট্যাটাসের শেষাংশে জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন এই কণ্ঠশিল্পী। তিনি লিখেছেন, ক্ষমতা বা শক্তি স্থায়ী নয়- একদিন সবাইকেই নিজের শেষ ঠিকানায় ফিরে যেতে হবে। তাই অহংকারের কোনো কারণ নেই।

তার এই আবেগঘন বার্তা প্রকাশের পর ভক্তরা নানা মন্তব্য করছেন। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থেকেই এমন উপলব্ধির কথা শেয়ার করেছেন এই জনপ্রিয় শিল্পী।

এএডি/


  বিষয়:   কণ্ঠশিল্পী  সালমা আক্তার  ফেসবুক  সালমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: