‘পুলিশ পরিচয়ে’ দুর্ধর্ষ ডাকাতি : ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার খিলমেহের গ্রামের শিকারি বাড়িতে ‘আইনের লোক পরিচয় দিয়ে’ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে

2026-03-15T18:46:45+00:00
2026-03-15T18:46:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
‘পুলিশ পরিচয়ে’ দুর্ধর্ষ ডাকাতি : ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম 
‘পুলিশ পরিচয়ে’ দুর্ধর্ষ ডাকাতি। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া উপজেলার খিলমেহের গ্রামের শিকারি বাড়িতে ‘আইনের লোক পরিচয় দিয়ে’ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত একটার দিকে অজ্ঞাত ১৫-১৭ জনের একটি মুখোশধারী লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মো. হারুন শিকারির বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। এরপর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং মারধর করে জিম্মি করে রাখে।

ডাকাতরা ঘরে থাকা আলমারি ও অন্যান্য স্থানে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়।

এসময় ডাকাতদের হামলায় আহত হন গৃহকর্তা হারুন শিকারি, স্ত্রী মোরশিদা বেগম এবং পুত্রবধূ তুলী। 

ভুক্তভোগী হারুন শিকারি ও তার স্ত্রী মোরশিদা বেগম জানান, ডাকাতরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে। পরে সবাইকে বেঁধে রেখে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। 


তারা জানান, পরিবারের এক সদস্য প্রবাস থেকে কিছু টাকা পাঠিয়েছিলেন, যা ঘরে রাখা ছিল। সেই টাকাও ডাকাতরা নিয়ে গেছে।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/জোই/এফআর


  বিষয়:   চাঁদপুর  কচুয়া  পুলিশ  দুর্ধর্ষ ডাকাতি  ভরি  স্বর্ণালংকার  নগদ  টাকা  লুট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: