ইরানের বিরুদ্ধে ‘৯/১১ এর মতো ঘটনা’ সাজানোর ষড়যন্ত্র করছে এপস্টেইন গ্যাং : লারজানি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ৯/১১ এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর

2026-03-15T19:11:14+00:00
2026-03-15T19:16:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে ‘৯/১১ এর মতো ঘটনা’ সাজানোর ষড়যন্ত্র করছে এপস্টেইন গ্যাং : লারজানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:১১ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ৭:১৬ পিএম
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। সংগৃহীত ছবি
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ৯/১১ এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে। 

যুক্তরাষ্ট্রের নেতাদের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ‘শুনেছি এপস্টেইনের গ্যাং এর বাকি সদস্যরা ৯/১১ এর মতো একটি ঘটনা সৃষ্টি করে এর জন্য ইরানকে দায়ী করার ষড়যন্ত্র করেছে।’

লারিজানি আরও বলেন, ইরান এমন সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে তেহরানের কোনো যুদ্ধ নেই।


ইরানের বিরুদ্ধে যুদ্ধ এমন এক সময়ে শুরু করা হয়েছে, যখন মার্কিন সরকারের অনেক গোপন নথি প্রকাশ করা হচ্ছে। এসব নথি প্রয়াত ভয়ঙ্কর যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ করে।

লারিজানি এখানে এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক অভিজাতদের সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন।

এপস্টেইনকে ‘ঘৃণ্য ব্যক্তি’ হিসেবে নিন্দা করেছিলেন ট্রাম্প।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ১৯ ব্যক্তি চারটি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালান যুক্তরাষ্ট্রের তিনটি স্থানে। এর মধ্যে দুটি উড়োজাহাজ আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। তৃতীয় উড়োজাহাজ ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে ও চতুর্থটি পেনসিলভানিয়ায় আছড়ে পড়ে। ভয়াবহ হামলায় প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। ‘নাইন-ইলেভেন’ নামে পরিচিত পায়।

সময়ের আলো/এআর


  বিষয়:   এপস্টেইন  লারজানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: