এমপিও শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা- বদলি প্রক্রিয়া এবার বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোতে যাচ্ছে। এ

2026-03-15T19:29:50+00:00
2026-03-15T19:29:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
এমপিও শিক্ষকদের বদলি নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম 
প্রতীকী ছবি
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা- বদলি প্রক্রিয়া এবার বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোতে যাচ্ছে। এ লক্ষ্যে নতুনভাবে তৈরি করা অনলাইন বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনের জন্য সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৫ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সফটওয়্যারটির ডেমো উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের।

মন্ত্রণালয় সূত্র জানায়, সফটওয়্যারটির উন্নয়নে যৌথভাবে কাজ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে সফটওয়্যারটির ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং ফলাফল সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন

সোমবারের বৈঠকে সফটওয়্যারটির কার্যকারিতা পর্যালোচনা করা হবে। সবকিছু ঠিক থাকলে সেদিনই চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরাসরি বদলির কোনো ব্যবস্থা ছিল না। তারা মূলত শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেতেন। তবে পরবর্তী সময়ে এই সুযোগ সীমিত হয়ে গেলে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

শিক্ষকদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে সরকার বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় এবং এ জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়। কিন্তু আদালতে রিট, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব এবং নীতিমালা সংশোধনসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরেই কার্যক্রমটি বাস্তবায়ন আটকে ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, সফটওয়্যারটি অনুমোদন পেলে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে।

এএডি/


  বিষয়:   এমপি  শিক্ষক  বদলি  সুখবর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: