ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিস ঘেরাও

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরা।রোববার (১৫ মার্চ) সকালে বিভিন্ন

2026-03-15T19:37:21+00:00
2026-03-15T19:37:21+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিস ঘেরাও
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৩৭ পিএম 
শিক্ষা অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন দপ্তরিরা। ছবি : সময়ের আলো
ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরা। 

রোববার (১৫ মার্চ) সকালে বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরিরা উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরেন।

Advertisement
আন্দোলনকারীদের অভিযোগ, প্রতি বছর ঈদ উপলক্ষে তাদের উৎসব ভাতা বা ঈদ বোনাস দেওয়া হলেও চলতি বছর তা বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত ঈদ বোনাস পুনরায় চালুর দাবি জানান।

দপ্তরিদের কয়েকজন জানান, উপজেলার প্রায় ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬ জন দপ্তরি কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তারা বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সামান্য এই উৎসব ভাতাও বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে বিপাকে পড়েছেন।

তাদের দাবি, ঈদকে সামনে রেখে পরিবারের বাড়তি খরচ মেটাতে এই বোনাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্রুত ঈদ বোনাস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন সীমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভুঁইয়া বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাই সরাসরি দেখভাল করেন।

এফআর
  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  ঈদ বোনাস  দাবি  শ্রীপুর  শিক্ষা অফিস  ঘেরাও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: