বলিউডে
ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বড় স্বপ্ন নিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে
কাজের অভিজ্ঞতা সব সময় সুখকর ছিল না- সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী
জেরিন খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কিছু ছবির শুটিংয়ের সময় গল্পের
সঙ্গে বাস্তব কাজের মিল না থাকায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে
তাকে।
ক্যারিয়ারের শুরুতে সালমান খানের বিপরীতে ভির ছবিতে অভিনয়ের
মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন। সে সময় অনেকেই তার চেহারার সঙ্গে
ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পান। তবে পরবর্তীতে হেট স্টোরি-৩ ছবিতে সাহসী
দৃশ্যে অভিনয়ের পর তার ক্যারিয়ারে নতুন ধরনের ইমেজ তৈরি হয়।
অভিনেত্রীর
দাবি, ওই ছবির পর ইন্ডাস্ট্রির অনেকেই তাকে ভিন্নভাবে দেখতে শুরু করেন।
কেউ কেউ এমন মন্তব্যও করেন যে অভিনয়ের দক্ষতার ঘাটতি ঢাকতেই তিনি খোলামেলা
দৃশ্যে অভিনয়ের পথ বেছে নিয়েছেন। এসব মন্তব্য তাকে কষ্ট দিয়েছিল বলেও জানান
তিনি।
আরও পড়ুন
পরবর্তীতে আকসার ২ ছবির শুটিংয়ের সময়ও একই ধরনের
অভিজ্ঞতার মুখোমুখি হন বলে জানান জেরিন। তার ভাষ্য, শুরুতে ছবিটিকে একটি
থ্রিলার হিসেবে উপস্থাপন করা হয়েছিল এবং বলা হয়েছিল এটি আগের ছবির মতো
সাহসী দৃশ্যনির্ভর নয়।
কিন্তু শুটিং শুরু হওয়ার পর তিনি লক্ষ্য
করেন, অনেক দৃশ্যেই চুম্বন বা খোলামেলা পোশাকের প্রয়োজনীয়তা যোগ করা হয়েছে।
এমনকি কখনো কখনো হঠাৎ করেই তাকে অন্তর্বাস পরে দৃশ্য ধারণের প্রস্তাব
দেওয়া হয়েছে।
জেরিন বলেন, সাহসী দৃশ্যে অভিনয় করতে তার আপত্তি নেই।
তবে শুরুতে যে গল্প বলা হয়, পরে সেটের পরিবেশ বা দৃশ্যের ধরন ভিন্ন হয়ে
গেলে সেটি অস্বস্তিকর হয়ে ওঠে।
উল্লেখ্য, আকসার ২ ছবিতে জেরিন খানের
সঙ্গে অভিনয় করেছেন গৌতম রোদ ও আভিনাব শুকলা। তবে পুরো অভিজ্ঞতা নিয়ে খুব
বেশি সন্তুষ্ট ছিলেন না বলেই জানান এই অভিনেত্রী।
এএডি/