৮ দিন পর সন্দ্বীপ-সীতাকুণ্ড রুটে স্পিডবোট চলাচল শুরু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

জ্বালানি তেলের তীব্র সংকটে টানা আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সন্দ্বীপ-সীতাকুণ্ড নৌরুটে আবারও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।রোববার (১৫ মার্চ)

2026-03-15T22:02:42+00:00
2026-03-15T22:02:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৮ দিন পর সন্দ্বীপ-সীতাকুণ্ড রুটে স্পিডবোট চলাচল শুরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম 
ফের সন্দ্বীপ-সীতাকুণ্ড রুটে স্পিডবোট চলাচল শুরু। ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের তীব্র সংকটে টানা আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সন্দ্বীপ-সীতাকুণ্ড নৌরুটে আবারও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। 

রোববার (১৫ মার্চ) সকাল ছয়টা থেকে কুমিরা-গুপ্তছড়া রুটে যাত্রী পারাপার শুরু হয়। তবে আবহাওয়া ও জ্বালানি স্বল্পতার কারণে সার্ভিসটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জ্বালানি তেল বিপণনকারী একটি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার লিটারের একটি অকটেনবাহী লরি ঘাটে পৌঁছালে পুনরায় সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত যাত্রী পারাপার করা হলেও সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে এরপর সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান আরকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলুল হোসেন নয়ন জানান, পুরো ঈদ মৌসুমে এই রুটে স্পিডবোট সচল রাখতে প্রায় ৮০ হাজার লিটার অকটেন প্রয়োজন। বর্তমানে যে ৯ হাজার লিটার পাওয়া গেছে, তা দিয়ে মাত্র দুই দিনের মতো সার্ভিস চালানো সম্ভব হবে। 

তবে প্রশাসন ও তেল কোম্পানিগুলো থেকে পরবর্তীতে আরও জ্বালানি সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে গত ৭ মার্চ থেকে এই নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এতে সন্দ্বীপের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে কাঠের ট্রলারে যাতায়াত করছিলেন।

সন্দ্বীপ ও সীতাকুণ্ড আসনের সংসদ সদস্যদের যৌথ প্রচেষ্টায় এই সংকটের সাময়িক সমাধান হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। 

আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল সোমবার থেকে পুনরায় নিয়মিত স্পিডবোট চলাচল করার কথা রয়েছে। তবে ঈদযাত্রায় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে স্থায়ীভাবে জ্বালানি সমাধান চান সাধারণ যাত্রীরা।

এফআর


  বিষয়:   সন্দ্বীপ  সীতাকুণ্ড  রুট  স্পিডবোট  চলাচল  শুরু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: