রাতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীতে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রভিত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা এবং জড়িতদের

2026-03-15T22:33:24+00:00
2026-03-15T22:33:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
রাতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৩৩ পিএম 
ওসমান হাদি। ছবি : সংগৃহীত
রাজধানীতে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রভিত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, রাত ১০টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে, যা ‘হাদি চত্বর’ নামেও উল্লেখ করা হয়েছে।

কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল এবং বিচার কার্যক্রম শুরু করার দাবি জানানো হবে।

ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারেন। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এএডি/


  বিষয়:   রাত  ইনকিলাব  মঞ্চ  বিক্ষোভ  ইনকিলাব মঞ্চ  হাদি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: