কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন রাকিব (২৭) নামে এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর।রোববার (১৫ মার্চ) রাত

2026-03-15T23:00:59+00:00
2026-03-15T23:00:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:০০ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন রাকিব (২৭) নামে এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরপরই গুলির শব্দ শুনে বন্ধুরা ঘটনাস্থলে ছুটে গেলে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু জিএম ইশান বলেন, গুলির শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন রাকিব মাটিতে লুটিয়ে পড়ে আছেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন

আহতের আরেক বন্ধু মো. রনি জানান, রাকিবের মাথায় গুলির আঘাতের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দৌড়ে গিয়ে সন্দেহভাজন এক যুবককে ধরে ফেলে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে বর্তমানে শাহবাগ থানায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, রাকিব নামে এক তরুণকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, আহত রাকিব একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর এবং শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পুরান ঢাকার নিমতলি এলাকায়। তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন।

এএডি/


  বিষয়:   কেন্দ্রীয়  শহীদ মিনার  এলাকা  এলোপাতাড়ি  গুলি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: