ঈদে বেলাল খানের সুরে নচিকেতার গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান নিজের গানের বাইরে অন্য শিল্পীদের জন্যও নিয়মিত সুর করেন। তার সুরে কণ্ঠশিল্পী, ঐশী, লিজা, আঁখি আলমগীর,

2026-03-16T03:11:00+00:00
2026-03-16T03:11:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
ঈদে বেলাল খানের সুরে নচিকেতার গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:১১ এএম 
সংগৃহীত ছবি
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান নিজের গানের বাইরে অন্য শিল্পীদের জন্যও নিয়মিত সুর করেন। তার সুরে কণ্ঠশিল্পী, ঐশী, লিজা, আঁখি আলমগীর, পড়শী ও ন্যান্সিসহ আরও অনেকে গেয়েছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়কের সুরে এবার একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। গানটির শিরোনাম ‘ভালো থেকো’। এটি লিখেছেন কবির বকুল। সংগীতায়োজনে শোভন রায়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস। ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এটি। 

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, নচিকেতা দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় একজন শিল্পী। জেন-জি প্রজন্মও তার গানে নিজেদের খুঁজে নেয়। জীবনমুখী গানের এ শিল্পীর জন্য সুর করা আমার জন্য একটু চ্যালেঞ্জের ছিল। এ ছাড়া নির্মাতা চন্দন রায় চৌধুরী গানের কথার সঙ্গে সমন্বয় করে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। 


আশা করছি গানটি শ্রোতাদের হতাশ করবে না। নচিকেতা বলেন, বেলাল খান যেমন ভালো গায় তেমনই দারুণ সুরও করেন। বাংলাদেশের অনেকের সুরে গান করেছি। তবে এ গানটির সুরে অন্যরকম আমেজ পেয়েছি। একটি গান কথার পাশাপাশি ভালো সুরের কারণেও শ্রোতাদের মনে দাগ কাটে। 

এ গানটির কথা ও সুর শ্রোতাদের সেই ভালোর তালিকায় থাকবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ঈদ  বেলাল খান  গান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: