ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি দপ্তরগুলো। ফলে সোমবার (১৬ মার্চ) ঈদের আগে সরকারি চাকরিজীবীদের

2026-03-16T10:00:34+00:00
2026-03-16T10:00:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
টানা ৭ দিনের ছুটি
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:০০ এএম 
সচিবালায়। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি দপ্তরগুলো। ফলে সোমবার (১৬ মার্চ) ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামী কয়েক দিন বন্ধ থাকবে অধিকাংশ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চ একদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে ঈদকে ঘিরে দীর্ঘ অবকাশ তৈরি হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে- এমন সম্ভাবনা বিবেচনায় রেখেই এই ছুটির সময়সূচি করা হয়।

গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কার্যপ্রণালী বিধিমালা অনুযায়ী মন্ত্রণালয়ের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন

এই ছুটির সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও একই সময়ে ঈদের ছুটি শুরু করছে।

তবে গুরুত্বপূর্ণ জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিযোগাযোগ ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব খাতে সংশ্লিষ্ট কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে। জরুরি প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সরকারি অফিসও খোলা রাখা হবে।

দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে মানুষের গ্রামে ফেরার প্রস্তুতিও শুরু হয়েছে।

এএডি/



  বিষয়:   ২০২৬  ঈদুল ফিতর  ১০ দিন  ছুটি  সুযোগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: