ভিজিএফের চালে ‘রাজনৈতিক ভাগাভাগি’, ক্ষুব্ধ বঞ্চিতরা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভিজিএফের চাল বিতরণে ব্যাপক ‘রাজনৈতিক ভাগাভাগি’র অভিযোগ উঠেছে।স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের সরাসরি

2026-03-16T10:02:20+00:00
2026-03-16T10:02:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভিজিএফের চালে ‘রাজনৈতিক ভাগাভাগি’, ক্ষুব্ধ বঞ্চিতরা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:০২ এএম 
প্রতীকী ছবি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভিজিএফের চাল বিতরণে ব্যাপক ‘রাজনৈতিক ভাগাভাগি’র অভিযোগ উঠেছে। 

স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের সরাসরি হস্তক্ষেপে বরাদ্দের একটি বড় অংশ দলীয় কোটায় চলে যাওয়ায় অসহায়ত্ব ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৯টি ইউনিয়নে মোট ১৪২.১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত দুঃস্থদের তালিকা করার কথা থাকলেও এবার চিত্র ভিন্ন। 

উপজেলার পুটিবিলা ইউনিয়নে ৫০ শতাংশ বিএনপি ও ৫০ শতাংশ জামায়াতকে, আমিরাবাদ ইউনিয়নে ৪০ শতাংশ জামায়াত ও ৪০ শতাংশ বিএনপিকে এবং পদুয়া ইউনিয়নেও দুই দলকে ৪০ শতাংশ করে বরাদ্দের কার্ড দেওয়া হয়েছে। এভাবে প্রায় ৮টি ইউনিয়নেই রাজনৈতিক কোটায় চালের কার্ড ভাগ করে দেওয়া হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। 

উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রিদওয়ান আর রায়হান ফেসবুকে ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, চালের কার্ড পুটিবিলা ইউনিয়ন পরিষদে বিএনপি ৫০%, জামাত ৫০%। আলহামদুলিল্লাহ না বলে যাবেন না কেউ। 

তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, বিএনপি ও জামায়াত দুই পক্ষই বড় অংশ দাবি করছিল। পরে অভিমান করে পরিষদের সদস্যরা তাদের অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছি। 


আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, সদস্যদের জন্য অল্প কিছু রেখে বাকি সব বিএনপি ও জামায়াত নেতাদের বণ্টন করে দেওয়া হয়েছে। 

আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ হাসান ৬০০টি এবং লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ৫৭০টি কার্ড পাওয়ার কথা স্বীকার করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নাহিদ আহমেদ জাকির জানান, যেভাবেই বণ্টন হোক প্রকৃত গরিব মানুষেরই চাল পাওয়ার কথা। বিষয়টি খতিয়ে দেখা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, এভাবে বিতরণ হওয়ার কথা নয়। চেয়ারম্যানরা এটা করলে নিজ দায়িত্বে করছেন।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  লোহাগাড়া  ভিজিএফ  চাল  রাজনৈতিক ভাগাভাগি  ক্ষুব্ধ  বঞ্চিতরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: