একদিনে মধ্যপ্রাচ্যের ২৪ স্থানে হামলার দাবি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ (আইআরআই) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায়

2026-03-16T10:27:18+00:00
2026-03-16T10:27:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
একদিনে মধ্যপ্রাচ্যের ২৪ স্থানে হামলার দাবি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:২৭ এএম   (ভিজিট : ৬৬)
প্রতীকী ছবি
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ (আইআরআই) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা মোট ২৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে।

রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরআই।

বিবৃতিতে বলা হয়, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শত্রু ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। ওই হামলায় ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই ইরান ও এর মিত্র গোষ্ঠীগুলো পাল্টা আক্রমণ শুরু করে।


বর্তমানে এই যুদ্ধের প্রভাব জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। পুরো অঞ্চল এখন এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানপন্থি গোষ্ঠীগুলোর এই ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এফআর


  বিষয়:   একদিনে  মধ্যপ্রাচ্য  হামলা  দাবি  ইরান  পন্থি  সশস্ত্র গোষ্ঠী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: