সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের নদী-নালা, খাল ও জলাধার পুনরুদ্ধারে ঘোষিত বৃহৎ কর্মসূচির উদ্বোধন করতে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে

2026-03-16T11:01:45+00:00
2026-03-16T11:01:45+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:০১ এএম 
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএম অফিস
দেশের নদী-নালা, খাল ও জলাধার পুনরুদ্ধারে ঘোষিত বৃহৎ কর্মসূচির উদ্বোধন করতে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

দলীয় নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হবে।
আরও পড়ুন

সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল, নালা ও জলাধার খনন এবং পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা, জলাবদ্ধতা কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে দেশের ৫৪টি জেলার খাল খনন কার্যক্রমেরও একযোগে উদ্বোধন করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষি, পরিবেশ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এএডি/



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: