জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

2026-03-16T12:04:21+00:00
2026-03-16T12:04:21+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:০৪ পিএম 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম। ছবি : সংগৃহীত
রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত সূচি অনুযায়ী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঈদের দিন বৃষ্টি হলে জামাতের সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

Advertisement
তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। গরমের বিষয়টি বিবেচনায় রেখে এখানে পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা রাখা হচ্ছে। কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করার চেষ্টা চলছে।
আরও পড়ুন

মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নারীদের জন্য আলাদা প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে।

প্রশাসক আরও জানান, এবার প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এজন্য নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতিও বিশেষ গুরুত্ব দিয়ে সম্পন্ন করা হয়েছে। রাজধানীর নাগরিকদের নির্ধারিত সময়ে ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি অনুরোধ করেন, যারা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে আসবেন তারা যেন নিরাপত্তা নির্দেশনা মেনে চলেন এবং প্রবেশের সময় কোনো নিষিদ্ধ বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সামগ্রী সঙ্গে না আনেন।

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএডি/
  বিষয়:   জাতীয়  ঈদগাহ  ঈদুল  ফিতর  জামাত  সকাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: